সমতট ডেস্ক :মালয়েশিয়ায় সাবাহ অঙ্গরাজ্যের উপকূলের কাছে বোর্নিও দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, রোববার স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূলীয় কোটা কিনাবালু এলাকার প্রায় ১০০ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ওদিকে, মালয়েশিয়ার বোর্নিও দ্বীপে এই ভূমিকম্পের পরপরই থাইল্যান্ডে স্থানীয় সময় ভোরের দিকে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার খবর জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।
বোর্নিও দ্বীপটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের মধ্যে বিভক্ত।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিপেনডেন্ট

