তৌহিদ হোসেন সরকার: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৫ নং শুভপুর ইউনিয়নে একজন মেধাবী, শিক্ষিত ও জনসম্পৃক্ত নেতার খোঁজে যখন সাধারণ মানুষ, তখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক পরিচিত নাম—শেখ আহামদ। দীর্ঘদিনের ছাত্র রাজনীতি, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক সম্পৃক্ততায় তিনি ইতোমধ্যেই নিজেকে একজন গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
শেখ আহামদের শিক্ষাজীবন শুরু হয় যশপুর দাখিল মাদ্রাসায়। পরবর্তীতে ধনুসারা ফাজিল মাদ্রাসা এবং ছুপুয়া ফাজিল মাদ্রাসায় অধ্যয়ন শেষে ঐতিহ্যবাহী কুমিল্লা আলীয়া মাদ্রাসা থেকে ২০০০ সালে কামীল (এমএ) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি চৌদ্দগ্রাম সরকারি কলেজ থেকে বি.এস.এস এবং কুমিল্লা ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করে নিজেকে একজন সুসংগঠিত শিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলেন।
ছাত্রজীবন থেকেই নেতৃত্বের সূচনা। অষ্টম শ্রেণিতে পড়াকালীন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ‘সাথী’ হিসেবে রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে সংগঠনটির সর্বোচ্চ সদস্য পদ লাভ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চৌদ্দগ্রাম ও বরুড়াসহ বিভিন্ন ইউনিটে সভাপতির দায়িত্ব পালন করে তিনি সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রাখেন। ১৯৯৮ সালে চৌদ্দগ্রাম উপজেলা সভাপতির দায়িত্ব পালন এবং ১৯৯৯ সালে একাধিক শাখার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন তার নেতৃত্বের পরিধিকে আরও বিস্তৃত করে।
কর্মজীবনে তিনি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে সৌদিয়া এরাবিয়ান এয়ারলাইন্সে কাজের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। ২০০৬ সালে দেশে ফিরে ট্রাভেল এজেন্সি (হজ কার্যক্রম) আলমারওয়া হজ্বকাফেলার চেয়ারম্যান পদে ও ডেভেলপার ব্যবসায় সফলভাবে আত্মপ্রকাশ করে নিজকে নিয়োজিত করেছেন। সততা ও দক্ষতার মাধ্যমে তিনি ব্যবসায়িক ক্ষেত্রেও সুনাম অর্জন করেছেন।
পারিবারিক জীবনে পিতা হাজী বজলুর রহমান ও মাতা মোসাম্মাদ বুলি বেগমের সন্তান শেখ আহামদ চার ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয়,কুমিল্লা মহানগরীর নুরপর জামে মসজিদের সভাপতি মরহুম আব্দুল হালিমের জামাতা, সাংসারিক জীবনে তার স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে আছে,চৌদ্দগ্রামের ধনিজকরা গ্রামে বেড়ে ওঠা এই নেতার শিকড় আজও মাটির মানুষের সাথে গভীরভাবে জড়িত।
বর্তমানে তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, ধনিজকরা কেন্দ্রীয় ঈদগাহ্ কমিটির সভাপতি, আল আজহার জামেয়া ইসলামীয়ার নির্বাহী পরিচালক, চৌদ্দগ্রাম জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক,এবং
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ১৬ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুভপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় তার সক্রিয় উপস্থিতি তাকে সাধারণ মানুষের কাছে আরও আপন করে তুলেছে। তার হাতে গড়া সাংগঠনিক ভিত্তি আজ ইউনিয়নজুড়ে সুসংগঠিত ও শক্তিশালী।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, এমনকি স্বৈরাচারী সরকারের নির্যাতন সত্ত্বেও তিনি সংগঠনকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে গেছেন। তার এই ত্যাগ ও নিষ্ঠা স্থানীয় জনগণের কাছে তাকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয়দের মতে, শেখ আহামদ শুধু একজন রাজনীতিক নন—তিনি একজন দূরদর্শী, আত্মবিশ্বাসী ও মানবিক নেতা, যিনি মানুষের মনের ভাষা বুঝতে পারেন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন যোগ্য চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চায় এলাকাবাসী।
শুভপুর ইউনিয়নের মানুষের প্রত্যাশা
একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব। আর সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন জনতার প্রত্যাশার প্রতীক,
শেখ আহামদ কে চেয়ারম্যান হিসেবে চায় শুভপুরবাসী
