তৌহিদ হোসেন সরকার: পবিত্র মাহে রমজান উপলক্ষে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস, বাংলাদেশ কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এ কথা বলেন অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
শনিবার (৭ মার্চ) বিকাল ৪টায় কুমিল্লা নগরীর হোটেল গ্র্যান্ড ক্যাসেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কুমিল্লা মহানগরীর সভাপতি ইঞ্জিনিয়ার সাইদুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর সাবেক অতিরিক্ত মহাপরিচালক ড. মাসুদুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক চিফ ইঞ্জিনিয়ার মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবুল বাসার এবং জামায়াত নেতা আইআর আশিক আহমেদ শাহীন।
সংগঠনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আজাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মিনহাজ মাসুদ, ইঞ্জিনিয়ার মো. নাছির উদ্দিন, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার জাবের, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ফয়সাল, ইঞ্জিনিয়ার সাহাব উদ্দিন, ইঞ্জিনিয়ার রাকিব হাসান, ইঞ্জিনিয়ার আবু হানিফ ও ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, আমরা যদি প্রকৃত অর্থে মানবিক মানুষ হতে পারি এবং দাওয়াতি কাজে সময় বিনিয়োগ করি, তাহলে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তিনি বলেন, মহান আল্লাহ সমাজের মানুষের হক আদায়ের নির্দেশ দিয়েছেন। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সমাজ পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মাসুদুল হক চৌধুরী বলেন, মানুষের অসৎ গুণাবলি দূর করার জন্যই রোজা এসেছে। যদি মিথ্যা কথা ও অসৎ কাজ থেকে বিরত থাকতে না পারি, তবে রোজা রাখার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। তিনি কোরআনের শিক্ষা অধ্যয়ন, তা অনুধাবন এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার সাইদুর রহমান ঐক্যবদ্ধভাবে একটি স্মার্ট ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই ইফতার গ্রহণ করেন।

