সমতট ডেস্ক : কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছোটআলমপুর মধ্যপাড়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিসিএল) একটি উন্মুক্ত গ্যাস মেইনলাইন স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে রাস্তার পাশ ঘেঁষে থাকা গ্যাস মেইনলাইনটি মাটির ওপর উন্মুক্ত অবস্থায় রয়েছে। কোথাও কোথাও পাইপের জোড় নড়বড়ে হয়ে গেছে এবং কিছু স্থানে মরিচা ধরেছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

“গ্যাস লাইনটি ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। শিশু ও পথচারীরা প্রতিনিয়ত এর পাশে চলাচল করে। কোনোভাবে আগুনের সংস্পর্শে এলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয়রা দ্রুত উন্মুক্ত গ্যাস লাইনটি মেরামতের দাবি জানিয়েছেন, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায় এবং জননিরাপত্তা নিশ্চিত হয়।

