তৌহিদ হোসেন সরকার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (আদর্শ সদর-সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সারাদিন ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিনের শুরুতে সকাল ৮টায় কুমিল্লা মহানগরীর ৪ নং ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড আমীর মোঃ মোয়াজ্জেম হোসেন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ভিপি মুজিবুর রহমান, মাস্টার মিয়া মোঃ নাসিম, ওয়ার্ড সহ-সভাপতি দিল মোহাম্মদ খান ও সেক্রেটারী সাহেদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিট সভাপতি শাফায়াত, সেক্রেটারী মোঃ মাসুদ, কাপ্তান বাজার দক্ষিণ ইউনিট সভাপতি মোঃ হাবিবুর রহমান, জাহাননগর ইউনিট সভাপতি মাওলানা আমীর হোসেন, বাটারপুকুর ইউনিট সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, কাপ্তান বাজার ইউনিট সেক্রেটারী মেহেদী হাসান, বেপারী পুকুরপাড় ইউনিট সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল হক, ওয়ার্ড অফিস সেক্রেটারী কাজী টিপু সুলতান, জাহাননগর ২ ইউনিট সভাপতি মোঃ নোমান ও সেক্রেটারী মোঃ খোরশেদ আলমসহ নেতৃবৃন্দ।
এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মোতালেব হোসেন, আব্দুর রহিম, কাপ্তান বাজার উত্তর ইউনিট সেক্রেটারী নাজমুর রহমান, বেপারী পুকুরপাড় ইউনিট বাইতুলমাল সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড শিবির সভাপতি ফাহাদ বিন হাফিজ, মনির হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ২২ নং ওয়ার্ড শিবির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন এর মমতাময়ী মাতার জানাজায় অংশ নেন মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। জানাজাটি সকাল ১০টায় কালাকচুয়া চৌমুহনী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এছাড়া কালিয়াজুরি নিবাসী আনিছুর রহমান (৬০) এর জানাজায়ও তিনি উপস্থিত ছিলেন। আনিছুর রহমান হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন; তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে কাজী দ্বীন মোহাম্মদ নির্মাণাধীন ছোট আলমপুর মাধ্যমপাড়া বাইতুল মামুর জামে মসজিদ পরিদর্শন করেন এবং পরে সেখানে আয়োজিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। বিকেলে মহানগরীর ১৫ নং ওয়ার্ডে মাওলানা লুৎফুর রহমান খান মাসুম এর সভাপতিত্বে গণসংযোগ এবং সন্ধ্যায় কাশারিয়াপট্টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রাতে তিনি সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের উঠান বৈঠকে উপস্থিত হয়ে নির্বাচনী মতবিনিময় করেন।
বিভিন্ন
উঠান বৈঠকে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“অন্যায়-অবিচার বন্ধ হবে, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্বের অবসান ঘটবে, দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ, একটি ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। লুটতরাজ, দুর্নীতি, বৈষম্য—কোনোটিই থাকবে না। জামায়াতের কোনো নেতা কারও সম্পদ লুট করবে না। আমরা সুদমুক্ত, ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলব। শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার ভিত্তিতে পুনর্গঠন করব। দুর্নীতি করব না, সহ্যও করব না। পাঁচ বছরে আমরা এই দেশের বেকারত্ব ও অর্থনৈতিক সমস্যার সমাধান সম্ভব করব।”
তিনি আরও বলেন,
“আমরা ক্ষমতায় গেলে সব মতের সহাবস্থান নিশ্চিত করব। ভিন্নমত দমন নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠনই হবে আমাদের লক্ষ্য।”
দিনব্যাপী এই কর্মসূচিগুলোর মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া উৎসাহী জনগন দাড়িপাল্লা প্রতি সমর্থন জানায়।

