তৌহিদ হোসেন সরকার : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর আদর্শ সদর পূর্ব থানার উদ্যোগে ২০ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টায় বিবির বাজার স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা সভাপতি মোঃ নুর হোসেন এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মোঃ কবির হোসেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগরীর দফতর সম্পাদক ও সাবেক ছাত্র শিবির দক্ষিণ জেলা সেক্রেটারি মোঃ মাইন উদ্দিন ফরায়েজি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সমাজ সংস্কারের জন্য প্রথম শর্ত হচ্ছে মানুষকে নামাজি হতে হবে। নামাজ অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। আগামী দিনের সূর্যোদয়ের মতোই ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। সকল শ্রমিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সাহসের সঙ্গে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। ঘরে ঘরে ডা. শফিকুর রহমানের মতো নেতৃত্ব তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়া, বন্দর ইউনিয়ন শ্রমিক নেতা আব্দুল মজিদ, ড্রাইভার শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
চলতি নির্বাচনী প্রক্রিয়াকে সামনে রেখে এ সমাবেশে শ্রমিকদের মধ্যে উচ্ছ্বাস ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।

