তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ২৪ আগস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন নির্বাচনী কেন্দ্র কমিটির দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় পাঠশালা কলেজ হলরুমে এ সমাবেশ আয়োজন করা হয়।
ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন সহ-সেক্রেটারি কাজী তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ এবং অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাওলানা মাহবুবুল আলম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর মোঃ গিয়াস উদ্দিন আজম শাহ, মুফতি ইস্রাফিল বিন আহমেদ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ রিপন, শওকত আলম, ইঞ্জিনিয়ার আজাদুর রহমান, মোঃ মহসিন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ করিম খান, মোঃ আবুল হাসেম, মোঃ ইস্রাফিল, মোঃ শামসুল আলম, আমিনুল ইসলাম, মোঃ হাসান প্রমুখ।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি কেন্দ্রে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রতিটি কেন্দ্রকে জামায়াতের দুর্গ হিসেবে গড়ে তুলতে হলে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।

