তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ২৪ আগস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়ন নির্বাচনী কেন্দ্র কমিটির দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় কালির বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর মাওলানা কাজী জাকির হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাস্টার রুহুল আমীনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা রাকিব আল হাসান, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুস, মোঃ তাজুল ইসলাম, এডভোকেট আনিচুর রহমান, মাস্টার আব্দুল কাদের, আব্দুল বাতেন, ওবায়দুল হক খান, ডাঃ রফিকুল ইসলাম, মোতালেব হোসেন, আব্দুল কাদের, মোঃ ইউনুস মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রভিত্তিক সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে হবে। ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা এবং ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

