তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
২৩ আগস্ট শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে শাকতলা উত্তর পাড়া সর্দার বাড়িতে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। সভার সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর মাওলানা ইব্রাহীম মুসাফির।
বৈঠকে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মডার্ন হসপিটালের এমডি ভিপি মুজিবুর রহমান, মহানগরীর যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, সহকারী সেক্রেটারি ও ৬ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আবুল হাশেম, সেক্রেটারি মাওলানা কেফায়েত উল্লাহ, সমাজসেবক আবুল কাশেম সর্দার, জামাল উদ্দিন, জাফর আহমেদ ভূঁইয়া, জালাল আহমেদ, মদীনা হসপিটাল ইউনিট সভাপতি মোঃ আবুল কাশেম আজাদ, বিশিষ্ট ব্যাংকার আব্দুল হান্নান, মাস্টার আবুল হাসেম, বিশিষ্ট সমাজসেবক মহসিন আলম, জাহাঙ্গীর আলম টিপু, জাফর আহমেদ, হাজি মোঃ ইসলাম মিয়া, মোঃ মাহাবুব, হাফেজ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক এস এম জিলানী।
বিশেষ আকর্ষন ছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহাবুব রশীদ-এর জামায়াতে ইসলামীতে যোগদান। তিনি কুমিল্লা মহানগরীর জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যুক্ত হন।

