তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ২৩ আগস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে কালিয়াজুড়ি পিটিআই স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো এক বিশাল বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে সহস্রাধিক মানুষ চিকিৎসা সেবা নেন।
চিকিৎসা সেবার পরিসংখ্যান অনুযায়ী—চক্ষু বিভাগে চিকিৎসা নিয়েছেন ৪৫০ জন, চশমা পেয়েছেন ৯৪ জন এবং চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে ৬৫ জনের। এছাড়া মেডিসিন, অর্থোপেডিক, চর্ম ও যৌন, গাইনি, শিশু, ডায়াবেটিসসহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে ১২০০ জনেরও বেশি মানুষ চিকিৎসা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি কুমিল্লার সভাপতি আ. হ. ম. তাইফুর আলম, জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, মহানগরী যুব বিভাগের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী নজির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ডের আমীর মাওলানা মোঃ মুহিবুর রহমান এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি সাইফুল ইসলাম।
এই মহতি উদ্যোগে সার্বিক সহযোগিতা করে জাতীয় অন্ধকল্যাণ সমিতি, মডার্ন হসপিটাল ও এনডিএফ কুমিল্লা।
প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ বলেন—
“জনগণ আজ চিকিৎসা থেকে বঞ্চিত। সরকারি হাসপাতালে সব সম্ভব হচ্ছে না, তাই আমরা নিজেরাই জনগণের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। রাজনীতি মানেই মানুষের সেবা, আর এই চিকিৎসা ক্যাম্প সেই দায়িত্ববোধেরই প্রতিফলন।”
চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষেরা জানান—ক্ষমতায় না থেকেও আন্তরিকতা ও দায়বদ্ধতা থাকলে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।
ফ্রি চিকিৎসা সেবা তদারকি করছেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী নজির আহমেদ

