সমতট ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আজ বুধবার দুপুর পৌনে তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
জানা গেছে, এনসিপির নেতারা সমাবেশস্থলে যাওয়ার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা গাছ কেটে রাস্তা অবরোধ করে। তবে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে দুপুর ২টায় এনসিপি নেতারা সমাবেশ মঞ্চে পৌঁছান। সমাবেশ শেষে ফেরার পথে ফের তাদের গাড়ি বহরে হামলা চালানো হয়।
এর আগে, গোপালগঞ্জে পুলিশ ও ইউএনও’র গাড়ি এবং সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটেছিল।

