তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লা, ১৫ জুলাই (মঙ্গলবার)
আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সফল অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে মহানগরীর নিজকার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগরীর সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন,
“১৯ জুলাই জাতীয় সমাবেশ স্মরণকালের ঐতিহাসিক জনসমাগমে পরিণত হবে ইনশাআল্লাহ। এই সমাবেশ সারা বিশ্বকে দেখিয়ে দেবে যে বাংলাদেশে জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একত্রিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং দেশকে একটি কল্যাণরাষ্ট্রে রূপান্তরিত করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, সংস্কৃতি বিভাগের মহানগরীর সভাপতি ভিপি মুজিবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন:
ইঞ্জিনিয়ার নিঝাম উদ্দিন (আদর্শ সদর দক্ষিণ থানা সভাপতি)
এস. এম. কলিমুল্লাহ (মহানগর উত্তর সভাপতি)
মোঃ নুর হোসেন (আদর্শ সদর পূর্ব থানা সভাপতি)
মোঃ ইমদাদুল হক (মেডিকেল জোন সভাপতি)
মোহাম্মদ আলী (দোকান মালিক ফেডারেশনের সভাপতি)
নুরুল আমিন আজাদ (দোকান মালিক ফেডারেশনের সহ-সভাপতি)
মানবিক ড্রাইভার মহিউদ্দিন রিপন (কুমিল্লা পরিবহন ফেডারেশনের সভাপতি)
মোঃ মোশাররফ হোসেন (কুমিল্লা পরিবহন ফেডারেশনের সেক্রেটারি)
মোঃ কবির হোসেন (আদর্শ সদর পূর্ব থানা সেক্রেটারি)
মোঃ আনোয়ার হোসেন (আদর্শ সদর পশ্চিম থানা সেক্রেটারি)
এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “এই সমাবেশ হবে জনমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। সাধারন মানুষ উৎসাহ সহকরে সেখানে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নবায়ন করবে।”

