বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের অধীন বিভিন্ন বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার ডিগ্রি, এমফিল ও পিএইচডি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এপ্রিল ২০২৪ সেমিস্টারের জন্য সংশ্লিষ্ট বিষয়ের পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার ডিগ্রি, এমফিল ও পিএইচডি) প্রোগ্রামে ভর্তির যোগ্যতা, আবেদনের বিস্তারিত জানা যাবে প্রকাশিত বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের অফিসে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে। এসব কোর্সে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১০ আগস্ট।
বুয়েটের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের অধীন বিভিন্ন বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার ডিগ্রি, এমফিল ও পিএইচডি) প্রোগ্রামের আবেদন ফি ৫০৫ টাকা। অনলাইনে পেমেন্ট করে ১৪ জুলাই পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদন ফরম ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দেওয়া যাবে ১৫ জুলাই পর্যন্ত।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি | শনিবার | বসন্তকাল

