মো. তামিম হোসেন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজস্থ চান্দিনা ছাত্রকল্যাণ পরিষদ এর নতুন আহ্বায়ক কমিটি–২০২৫ গঠিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুল আলম ও সদস্য সচিব ব্যাবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন হোসাইন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল সরকার, রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান, বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম এবং ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তার।
উক্ত কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন কলেজের বিভিন্ন বর্ষ ও বিভাগের ১৫ জন শিক্ষার্থী। তাঁরা হলেন, মোক্তাদির হোসাইন, মোহাম্মদ রাকিব, ইয়াসিন আরাফাত, ফয়সাল আহমেদ, জোবাইর আহমেদ, সাইফ উল্লাহ, শামিম হোসেন, ইসরাত জাহান দিনা, শরমিন আক্তার, সাকিব হাসান, মো. সাগর, মো. নাজমুল হাসান, মো. সজিব হোসেন, মো. শাকিল এবং আকাশ বিশ্বাস।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. সাইফুল আলম জানান, আমি বিশ্বাস করি শিক্ষার্থীরাই একটি জাতির প্রকৃত পরিবর্তনের শক্তি। তাদের সম্ভাবনাকে বিকশিত করতে এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করাই আমাদের অঙ্গীকার। চান্দিনা ছাত্রকল্যাণ পরিষদের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার যেকোনো প্রয়োজনে আমাদেরকে পাশে পাবে, ইতিমধ্যে আমরা অনেক শিক্ষার্থী বান্ধব কাজ করেছি এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে চাই।
উল্লেখ্য, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন পরিষদের উপদেষ্টা পরিষদ।
