সমতট ডেস্ক :গত বছরের মতো এবারের রোজার ঈদেও বাংলাদেশে মুসলমানদের জন্য জনপ্রতি ফিতরার সর্বনিম্ন হার ১১০ টাকা নির্ধারণ করেছে সরকার। আর সর্বোচ্চ ফিতরা হবে ২,৮০৫ টাকা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) এ হার নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। সভা শেষে ফিতরা নির্ধারণের বিষয়টি জানানো হয়।
গত বছরও জনপ্রতি সর্বনিম্ন ফিতরার হার ছিল ১১০ টাকা। সর্বোচ্চ হার ছিল ২ হাজার ৮০৫ টাকা।

