সমতট ডেস্ক :মাদারীপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকার সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে ওই এলাকার সড়কের পাশে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ওই যুবককে হত্যা করে মুখমণ্ডল থেঁতলে দিয়ে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

