নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের কচুয়ায় আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের টানে রক্তদান’ – এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপি মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসা সেবা প্রদান করেন, ডা. মো. মাসুম বিল্লাহ (এমবিবিএস)।এ মেডিকেল ক্যাম্পে অর্ধ-শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি ২ শতাধিক লোকজন ব্লাড গ্রুপিংয়ের সুবিধা পান।
সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম সুমন বলেন, এলাকার খেটে খাওয়া ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য আমাদের এই উদ্যোগ। নিজের সক্ষমতা অনুযায়ী সমাজ ও দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসা উচিত।
এসময় সংগঠনের সহ-সভাপতি মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ সজিব, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, আন্তর্জাতিক সম্পাদক সালাউদ্দিন কাদের, আপ্যায়ন সম্পাদক আরিফ প্রধানীয়া, রক্ত সম্পাদক শামীম হোসেন, সদস্য শাকিল হোসেন, আতিক উল্লাহ, আরিফ মুন্সী, সাগর, ইবাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

