তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন নির্বাচনী ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরে কুমিল্লা মহানগরীর ১৯ নং ওয়ার্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমানের নেতৃত্বে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।
এছাড়াও আদর্শ সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের ৬ নংওয়ার্ডের শীমড়া গ্রামের বড় বাড়ি ফারুকের অটোগ্যারেজে সন্ধ্যা ৬টায় আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত সভাসমূহে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,আরও উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, আমরাতলী ইউনিয়ন আমীর ডা. সিরাজুল ইসলাম, পাঁচথুবি ইউনিয়ন আমীর মাওলানা কাজী আব্দুল কাদের, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহসহ স্থানীয় জামায়াতে ইসলামী, শ্রমিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “ছাত্র-জনতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিবর্তন করেছে। এখন অভিভাবকদের সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্র সংস্কার হবে কি না।” এ সময় উপস্থিত জনতা পরিবর্তনের পক্ষে মত প্রকাশ করে সাড়া দেন। তিনি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, “জিনা ও ব্যভিচারমুক্ত সমাজ গড়তে হলে আল্লাহর কোরআনের আইন সংসদে পাঠাতে হবে।” তিনি বলেন, গত ৫৫ বছরে এ দেশে বহু সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু তারা মাদকসহ নানা সামাজিক অপকর্ম দমন করতে ব্যর্থ হয়েছে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ উপহার দিতে জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি | রবিবার | বসন্তকাল

