সমতট টিভি: কুমিল্লায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রামমালা এলাকার আদর্শ ক্রিস্টাল গার্ডেনে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা শাখার সভাপতি ড. মাসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ড. আহসান হাবীব ইমরোজ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও মাষ্টার ট্রেইনার এমএস মফিজুর রহমান। বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। এরপর শিক্ষকরা প্রশিক্ষণ কর্মশালা নিয়ে তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। সমাপনী আয়োজনে হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল শিক্ষকের হাতে সনদপত্র ও উপহার তুলে দেন অতিথিরা।

