তৌহিদ হোসেন সরকার
কুমিল্লায় আজ অনুষ্ঠিত হয়েছে ৪৮তম বিসিএস হেলথ ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের সম্মাননা অনুষ্ঠান ‘ফিলিসিটেশন প্রোগ্রাম’।
২১ নভেম্বর শুক্রবার সন্ধা ৭ ঘটিকায় আরম্ভ করে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বিসিএস হেলথ ফোরাম, কুমিল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মো. জয়নাল আবেদীন টিটো, লাইন ডিরেক্টর (হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট), স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মাহবুবুল ইসলাম মজুমদার, সাবেক প্রধান, মেডিসিন বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান, মেডিকেল এডুকেশন ইউনিট, সেন্ট্রাল মেডিকেল কলেজ।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী দ্বীন মোহাম্মদ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী (কুমিল্লা মহানগর) ও প্রধান উপদেষ্টা, এনডিএফ কুমিল্লা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন চিকিৎসকরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। নৈতিকতা, মানবিকতা ও পেশাগত দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের সেবা করার আহ্বান জানান তারা।
ফিলিসিটেশন প্রোগ্রামে ৪৮তম বিসিএস হেলথ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত তরুণ চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করা হয়। বক্তারা স্বাস্থ্যসেবায় আধুনিকায়ন, দক্ষ জনবল তৈরি এবং রোগী–সেবার মানোন্নয়নে নতুন প্রজন্মের ডাক্তারদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
আয়োজক বিসিএস হেলথ ফোরাম, কুমিল্লা জানায়, ভবিষ্যতেও নতুন ও তরুণ চিকিৎসকদের জন্য প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও স্বীকৃতি প্রদানের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

