নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে বৃহস্পতিবার একই দিনে বিএনপির দুই গ্রুপের দুটি পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দুই পক্ষই প্রশাসনের কাছে আলাদা আলাদা আবেদন জমা দিয়েছে। মাঠ বরাদ্দ ও জনসমাগম সংক্রান্ত ইস্যুতে বুধবার দুপুর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী টাউনহল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। জানা যায়, এক পক্ষের আয়োজনে বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকাল ২টায় টাউনহল মাঠে কুমিল্লা ৬ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা। এ কর্মসূচির বিষয়ে থানাকে অবহিত করে তার ব্যক্তিগত আইনজীবী এডভোকেট আবদুল মোতালেব মজুমদার একটি আবেদন জমা দিয়েছেন। অন্যদিকে একই দিন একই স্থানে একই আসনের মনোনয়ন বঞ্চিত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান জেলা প্রশাসকের কাছে মাঠ বরাদ্দের জন্য আবেদন করেন। এ বিষয়ে ইয়াছিনের অনুসারী মহানগর যুবদল নেতা সাজ্জাদ হোসেন বলেন, আমরা ১৮ তারিখে আবেদন জমা দিয়ে এই অনুমতি নিয়েছি। আমরা ২ দিন আগ থেকেই স্টেজের কাজ শুরু করেছি। এদিকে মনিরুল হক চৌধুরীর পক্ষের বিএনপি নেতা অ্যাডভোকেট মোতালেব হোসেন বলেন, আমাদের অনুমোদন নেওয়া আছে। আমাদের প্রোগ্রাম হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার রাত সোয়া ৮ টায় কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের আলোচনার টেবিলে গেছে। দুই পক্ষের প্রতিনিধিরা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনা শেষে প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি | সোমবার | বসন্তকাল

