নিজস্ব প্রতিবেদক: “নতুন দায়িত্ব, নতুন যাত্রা”- এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “বাংলা সাহিত্য পরিষদ” এর নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় কলেজের কলা ভবনের ২১১ নম্বর কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মশিউর রহমান ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ রাফিউল ইসলাম সহ বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক জনাব মো. নুরে আলম সিদ্দিকী। নবগঠিত কমিটির সভাপতি রাশেদা আক্তার মিলির হাতে দায়িত্ব হস্তান্তর করেন পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন। এর আগে নতুন কমিটির সকলের নাম ঘোষণার মধ্য দিয়ে বাংলা সাহিত্য পরিষদের কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হয়। অতিথিরা সাহিত্যচর্চার গুরুত্ব, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং নীতি–নৈতিকতার আলোকে গঠনমূলক সংগঠন পরিচালনার দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য ‘বাংলা সাহিত্য পরিষদ’ ২০২৪ সালে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ, সাহিত্যচর্চা ও সৃজনশীলতা বিকাশে কাজ করে আসছে।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি | শুক্রবার | বসন্তকাল

