তৌহিদ হোসেন সরকার : কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল ডক্টরস ফোরামের যৌথ উদ্যোগে ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুর রহমান, তামিরুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রাশেদুল হক, ইউনিয়ন আমীর অধ্যাপক মাওলানা নুরুল হুদা ও সেক্রেটারি মো. শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃত্ববৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“আমরা সরকার নই, তবু জনগণের কল্যাণে কাজ করছি। যদি দেশের মানুষ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দুর্নীতি ও লুটপাটমুক্ত বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“হাজারো সাধারণ মানুষ আজ এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে উৎসাহিত। জনগণ এমন এক সরকারব্যবস্থা চায়, যারা তাদের মৌলিক অধিকার নিশ্চিত করবে, দুর্নীতি বন্ধ করবে এবং স্বাধীনভাবে কথা বলার পরিবেশ সৃষ্টি করবে।”
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন। স্থানীয় জনগণ এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান

