তৌহিদ হোসেন সরকার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল ডক্টরস ফোরামের যৌথ উদ্যোগে ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুর রহমান, তামিরুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রাশেদুল হক, ইউনিয়ন আমীর অধ্যাপক মাওলানা নুরুল হুদা ও সেক্রেটারি মো. শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃত্ববৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।
দুপুরে কুমিল্লা ডিসি অফিস মসজিদের সাবেক খতিব ও প্রখ্যাত আলেম মাওলানা আবু সাইদ আব্দুল মতিনকে (যিনি দীর্ঘ তিন বছর ধরে অসুস্থ) নিজ হাতে ফল খাওয়ান মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বিকেলে রেসকোর্স ইনভিনসিবল এফসি ক্লাব আয়োজিত ‘রেসকোর্স সুপার কাপ ২০২৫’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। আয়োজক কমিটির সভাপতি মো. জায়েদ হাসান, মো. শাহ পরান ও মো. ইয়াসীনসহ অন্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কাজী দ্বীন মোহাম্মদ পুরো খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ ছাড়া তিনি বিকেল তিনটায় সদর দক্ষিণ উপজেলার কিচমত এলাকায় এক জানাজায় অংশগ্রহণ করে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিকেল চারটায় মহানগরীর ইয়াসীন মার্কেট এলাকায় আরেকটি জানাজায় অংশ নিয়ে উপস্থিত মুসল্লিদের সামনে বক্তব্য দেন ও সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন।
দিনব্যাপী কর্মসূচির শেষাংশে সন্ধ্যা ৭টায় তিনি “আল-আকসা ড্রিংকিং ওয়াটার” উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, মাস্টার সাইফুল ইসলাম, এস.এম. কলিমুল্লাহ, প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মো. মাহবুব আলম এবং মো. জবি উল্লাহ মাঈন প্রমুখ।
দিনব্যাপী এসব কার্যক্রমে স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং সর্বস্তরের মানুষ কাজী দ্বীন মোহাম্মদের প্রতি আন্তরিক সমর্থন ও শুভকামনা জানায়।
প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মাদ বলেন
“পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমেই দেশের চেহারা পালটে যাবে,
সোনারদেশে পরিনত হবে,নির্বাচনী সন্ত্রাস বন্ধ করতে পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে,
কুমিল্লা বাসীর প্রাণের দাবি কুমিল্লা বিভাগ এবং বিমান বন্দর দিতে হবে তা নিয়ে তালবাহানা চলবেনা,
না হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা হতে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

