তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লা জগন্নাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শাহপুর গ্রামের মাস্টার আলি আশরাফ সরকারের দ্বিতীয় ছেলে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী মোজাম্মেল হক মৈশানের নবজাতক ছেলে সন্তান আব্দুর রহমান এহসানের আকীকা অনুষ্ঠান রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন।

এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন আমীর মোঃ জামাল হোসেন, সেক্রেটারি ডাঃ মাহফুজুর রহমান মজুমদার, ইউনিয়ন অফিস ও বাইতুলমাল সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, ৭ নং ওয়ার্ড সভাপতি সহিদুল ইসলাম ভুঁইয়া, নোয়াপাড়া ইউনিট সভাপতি ইন্জিনিয়ার নেছার উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অতিথিদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে আকীকা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

