সমতট ডেস্ক ।।
সুন্দর আগামীর প্রত্যাশায়…. এ শ্লোগানকে ধারন করে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন শুভপুর ইউনিয়ন, কাদৈর বাজারে অবস্থিত ইসলামী সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এবং এফএমএন বিজনেস এসোসিয়েটস লিঃ এর সৌজন্যে ২৭ সেপ্টেম্বর শনিবার সকালে কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে ৫নং শুভপুর ইউনিয়নের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি এবং ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে রাসুলের জীবনাদর্শ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং অত্র ইউনিয়নের (২৭ জন) গুনীজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ২৭ জন গুনীজন, ১৬৫ জন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও সম্মাননা প্রদান করার এই ব্যতিক্রমী আয়োজন ছিল চোখে পড়ার মত। কারণ শুভপুর ইউনিয়নে এই প্রথম কোন প্রতিষ্ঠানের উদ্যোগে স্থানীয় গন্যমান্য লোকদের নিয়ে এতবড় আয়োজন উপস্থিত অতিথিদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে স্থায়ীরা জানায়।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ মাহফুজুর রহমানের কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আলোচনার প্রারম্ভে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা নুরুল হক। এরপর সংগঠনের পরিচিতি ও বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম তুলে ধরনের সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক মোদাচ্ছের আলম।
সহ-সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদ এর সঞ্চালনায় এবং সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, প্রকৌশলী মোঃ মোরশেদ আলম। সম্মানীত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

আলহাজ্ব আব্দুল জলিল মাদানী, সভাপতি, বাংলাদেশ মুয়াল্লিম হাজী কল্যাণ ফাউন্ডেশন, মোঃ আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি। মোহম্মদ হানিফ মজুমদার, প্রধান শিক্ষক, ফরিদা বিদ্যায়তন, কুমিল্লা, মোঃ ইদ্রিস মিয়া, প্রধান শিক্ষক, লাকসাম উতড্ডা উচ্চ বিদ্যালয়, মাওলানা আলী আক্কাস, বিশিষ্ট শিক্ষানুরাগী গৌবিন্দপুর দাখিল মাদরাসা কমিটির সভাপতি মোঃ আবদুল মান্নান, আল আজহার মাদরাসা ট্রস্টি বডির সদস্য শেখ আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাম্মেল হক।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, এইচএনএম শফিকুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সফল উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা সভাপতি, ধনিজকরা শিক্ষা কমপ্লেক্স।
এছাড়া আরো বক্তব্য রাখেন সংগঠনের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফয়সাল, মিডিয়া ও প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুূূদ সাগর ও সহ সভাপতি মাওলানা আবু নাসের, কাদৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পায়ের খোলা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সফিউল্লাহ প্রমূখ ।
বক্তারা বলেন, দীর্ঘদিন হলেও আজ সময় এসেছে অতীতের সকল গ্লানি মুছে দিয়ে শুভপুরকে একটি আধুনিক, উন্নত সমৃদ্ধ, ইসলামী মুল্যবোধে বিশ্বাসী ও শিক্ষা বান্ধব শুভপুর গঠন করতে হবে। বিগত দিনে এই সংগঠনে মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন বক্তারা। বক্তাগন আরো বলেন, ইসলামী সমাজ কল্যান পরিষদের জন্য আজকের এই ব্যতিক্রমী দিনটি আমাদের মাঝে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে। আজকের বৈচিত্র্য আয়োজন আমাদের অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি, কারণ আপনারা জানেন, আমাদের ৫নং শুভপুর ইউনিয়নে এতবড় উদ্যোগ নিয়ে কোন প্রতিষ্ঠান বা অন্যকোন সামাজিক সংগঠন বিগত সময়ে কেউ করতে পারেনি। তাই আমি মনে করি, শুভপুর ইউনিয়নের প্রতিটি সমাজকে আলোকিত সমাজ হিসেবে প্রতিষ্ঠা করা এবং শিক্ষাবান্ধব একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে সকলের ঐক্যবদ্ধতা একান্তই প্রয়োজন।
ইসলামী সমাজ কল্যান পরিষদ একটি অরাজনৈতিক ইসলামী মুল্যবোধে বিশ্বাসী একটি সামাজিক সংগঠন।
তাই আসুন দল ও মতের উর্ধ্বে উঠে, সকল অপশক্তিকে পেছনে ফেলে, আগামীর প্রজন্মকে আমরা একটি সুন্দর ও আলোকিত সমাজ উপহার দিবো, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা।
এসময় শুভপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিবাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
সবশেষে সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান এর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ইসলামী সমাজ কল্যান পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়।

