সমতট ডেস্ক : কুমিল্লা মহানগরীর মোগলটুলী ফারুকী হাউজে অবস্থিত দারুল কুরআন হেফজ মাদরাসা ও এতিমখানায় ২১ সেপ্টেম্বর রবিবার বাদ এশা এক দোয়া ও রাতের খাবারের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর আদর্শ সদর দক্ষিণ জোনের সাধারণ সম্পাদক এবং বি-পাড়া উপজেলার বেড়াখলা সোনার বাংলা স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ফয়েজ আহমাদের বাবা-মা মরহুম আবদুস সাত্তার ও জোবেদা খাতুনের রুহের মাগফেরাত কামনায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি-পাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, আদর্শ সদর দক্ষিণ জোনের সভাপতি মোঃ নিজাম উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মহসিন আখন্দ, মোঃ মমিনুল ইসলাম, ফয়েজ আহমাদ, মোঃ জহিরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং মাদরাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি-পাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম,

