তৌহিদ হোসেন সরকার
কুমিল্লাৃ
কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ শুধু একজন রাজনীতিক নন—তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এক মানবিক আলোকবর্তিকা। দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণার পাশাপাশি তার মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যেই কুমিল্লার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
মানবিক উদ্যোগে প্রশংসিত
কখনো বাকপ্রতিবন্ধী যুবক মো. সাদ্দাম হোসেনের ভাঙা মাটির ঘর পুনর্নির্মাণে নগদ অর্থ সহায়তা, কখনো অসহায় নারী ও শিশুর চিকিৎসা ব্যয় বহন—কাজী দ্বীন মোহাম্মদের সেবামূলক কর্মকাণ্ড কুমিল্লা জুড়ে আলোচনায়। ইটাল্লা গ্রামে সাদ্দামের ঘর নির্মাণে তিনি শুধু অর্থই দেননি, স্থানীয় নেতাদের দ্রুত গৃহনির্মাণে সহযোগিতার নির্দেশও দিয়েছেন।
ধর্ম-বর্ণের উর্ধ্বে সহায়তা
পাঁচথুবি ইউনিয়নের খাদিজা বেগমসহ অনেক স্বপ্নবাজ নারীর হাতে তিনি সেলাই মেশিন তুলে দিয়েছেন আয়ের পথ খুলে দিতে। কালিরবাজারের স্বরস্বতী বৈষ্ণব, শান্তা রানী, শ্রী রানীসহ বহু পরিবারের ঘরে পৌঁছে দিয়েছেন একই সহায়তা। ধর্ম-বর্ণ নির্বিশেষে তার এই মানবিকতা মানুষের মনে রেখাপাত করেছে গভীরভাবে। পাশাপাশি বিভিন্ন মসজিদে এসি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দিয়ে সাধারণ মুসল্লিদেরও মন জয় করেছেন।
টেকসই উন্নয়নে সরাসরি উদ্যোগ

কাজী দ্বীন মোহাম্মদ শুধু ব্যক্তিগত সহায়তায় সীমাবদ্ধ নন, এলাকার টেকসই উন্নয়নেও তার সরব উপস্থিতি রয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মনাগ্রাম এলাকায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে সাবমার্সিবল নলকূপ স্থাপনের বোরিং কাজের উদ্বোধন করেছেন তিনি। স্থানীয়দের মৌলিক চাহিদা পূরণে এই উদ্যোগ সরাসরি পরিবর্তন আনছে। জেলা পরিষদের সভাগুলোতেও সরকারি প্রকল্পের তদারকি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত পরামর্শ ও নজরদারি চালান তিনি।
সুস্বাস্থ্যে যত্নশীল
সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতে তিনি আয়োজন করেছেন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টর ফোরামের সহযোগিতায় আমরাতলি ইউনিয়নের শিমপুরে অনুষ্ঠিত এই ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের সেবা পান।
তরুণ ও শিশুদের পাশে

প্রতিটি গণসংযোগে শিশুদের চকলেট বিতরণ এবং তরুণদের উজ্জীবিত রাখতে বিভিন্ন এলাকায় খেলাধুলার আয়োজনের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।
মানুষের আস্থা অর্জন

দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী নিজ কর্মকাণ্ডে প্রমাণ করেছেন—তার কাছে রাজনীতি ক্ষমতার প্রতিযোগিতা নয়; মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের অবিরাম প্রচেষ্টা। তাই সাধারণ মানুষ তাকে ইতোমধ্যেই “গরিবের বন্ধু” ও “মানবতার কণ্ঠস্বর” হিসেবে অভিহিত করছে।
নির্বাচনী মাঠে যত প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, কাজী দ্বীন মোহাম্মদের মানবিক উদ্যোগ কুমিল্লা-৬ আসনের ভোটারদের মনে তাকে এক অনন্য স্থানে পৌঁছে দিয়েছে—যেন প্রকৃত অর্থেই তিনি জনগণের বন্ধু কাজী দ্বীন মোহাম্মদ।

