তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ১১ সেপ্টেম্বর ২০২৫
“আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না”— এ মূল স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় শুরু হয়েছে ১২৭২তম ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর— বৃহস্পতি, শুক্র ও শনিবার— তিন দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে কুমিলা আইডিয়াল কলেজ, বাগিচাগাঁও,
অনুষ্ঠানটি আয়োজন করেছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও সুশাসনের জন্য নাগরিক (সুজন), কুমিল্লা। সহযোগিতায় রয়েছে সুজন–সুশাসনের জন্য নাগরিক, কুমিল্লা।
ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ফ্যাসিলিটেটর
মোঃ আলী আরমান সাকিব,প্রশিক্ষন প্রদান করিবেন,
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কুমিল্লা জেলা সভাপতি আলহাজ শাহ মুহাম্মদ আলমগীর খান। সভাপতিত্ব করেন সুজন মহানগর সভাপতি মোঃ আনিচুর রহমান আখন্দ। আঞ্চলিক সমন্বয়কারি সৈয়দ নাছির উদ্দীন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—

সুজন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক প্রফেসর আলী আহসান টিটু,
মহানগর নির্বাহী সদস্য অধ্যাপক মোঃ হুমায়ুন কবির,
সুজন জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম মনজুর হোসেন,
মহানগর নির্বাহী সদস্য ও ১৭ নং ওয়ার্ড সভাপতি তৌহিদ হোসেন সরকার,
কুমিলা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন,
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে তরুণদের নেতৃত্ব,নৈতিকতা বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং দারিদ্র্য দূরীকরণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

