তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শুভপুর নিউ ক্রিড়া পল্লী মাঠে ১২ সেপ্টেম্বর জুমাবার বিকাল ৪টায় মরহুম আবু সাঈদ জিহাদ স্মৃতি ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ হাফিজুর রহমান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দীন মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন জামায়াত মনোনীত আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোশারফ হোসেন এবং জামায়াত মনোনীত আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত মনোনীত আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আব্দুল কাদের।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। ধারাবাহিক খেলার পর নির্ধারিত তারিখে চূড়ান্ত ফাইনাল অনুষ্ঠিত হবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেছেন যে এ ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

