সমতট ডেস্ক : কাতারের রাজধানী দোহাতে ফিলিস্তিনি স্বাধীনতাকমী সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হামাসের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার বিকালে কাতারের দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
কাতারের নাম উল্লেখ না করে বিবৃতি বলা হয়, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সঙ্গে সমন্বয়ে হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামাসের এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং ইসরায়েলের ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী।’
বিস্তারিত আসছে….

