তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ৪ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী একের পর এক গণসংযোগ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক, নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান এবং যুব সমাবেশ।
রেইসকোর্সে উঠান বৈঠক
বিকাল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা নগরীর রেইসকোর্স কাজী ভিলার সামনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর এবং কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী দ্বীন মোহাম্মাদ।
সভাটি সঞ্চালনা করেন জামায়াতের যুব বিভাগ কুমিল্লা মহানগরীর সভাপতি কাজী নজির আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন হেলাল আহমেদ ভুইয়া, ফারুক আহমেদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যাপক জাকির হোসেন, মোঃ এনায়েত উল্লাহ, কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পুলিশ লাইন পুরুষ কেন্দ্রের পরিচালক অধ্যাপক মজিবুর রহমান
বক্তব্যে স্থানীয়রা বলেন, নিজেদের এলাকায় সংসদ সদস্য প্রার্থী পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা কাজী দ্বীন মোহাম্মদের প্রার্থিতা নিয়ে আশাবাদ প্রকাশ করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
এর আগে দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব মোঃ শাহ আলম (যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর মাওলানা কাজী দ্বীন মোহাম্মাদ।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর, বিশিষ্ট শিল্পপতি ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান,
সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর অধ্যক্ষ মোশারফ হোসেন, মহানগর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আইআর আশিক আহমেদ শাহীন ও যুব নেতা আব্দুল হাই হাসিব
রাতে ৮টায় কুমিল্লা মহানগরীর ১৬ নং ওয়ার্ডে সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী যুব সমাবেশ।
সভায় সভাপতিত্ব করেন ১৬ নং ওয়ার্ড সভাপতি শেখ আহমেদ।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী দ্বীন মোহাম্মাদ।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, অঞ্চল পরিচালক মাওলানা লুৎফুর রহমান খান মাসুম এবং ১৭ নং ওয়ার্ড সভাপতি মাস্টার সাইফুল ইসলাম।
সভাটি সঞ্চালনা করেন জামায়াত নেতা রাসেল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা জহিরুল ইসলাম, মফিজুর রহমান, জামাল উদ্দিন, মাওলানা নাছির উদ্দীন জেহাদী, সুমন আহমেদ, যুবনেতা শাওন, রাকিব, রাজু, সুজন, রায়হান, মহিউদ্দিন, গোলাম আজ প্রমুখ।
সমাবেশ শুরুর আগে সংরাইশ এলাকায় দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে মিছিল বের করে নেতাকর্মীরা।
একদিনে টানা এসব কর্মসূচি—উঠান বৈঠক, প্রশাসককে শুভেচ্ছা প্রদান এবং যুব সমাবেশ—কুমিল্লা মহানগরীতে জামায়াতের নির্বাচনী প্রচারণাকে নতুন গতি দিয়েছে বলে স্থানীয় নেতারা মন্তব্য করেন।

