তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ৪ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লা মহানগরীর রেসকোর্স কাজী ভিলার সামনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ-এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে দলীয়ভাবে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

বক্তব্যে তিনি বলেন,
“নানান ব্যস্ততা, রাজনৈতিক কর্মসূচি ও সামাজিক কর্মকাণ্ডের মাঝেও প্রতিবেশীর সাথে উঠান বৈঠক করার সুযোগ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। স্বল্প সময়ের নোটিশে উপস্থিত হয়ে বৈঠককে সফল করায় এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।” তিনি এলাকাবাসীর সঙ্গে নির্বাচনী কৌশল নিয়ে মতবিনিময় করেন এবং তাদের মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন হেলাল আহমেদ ভুইয়া, ফারুক আহমেদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যাপক জাকির হোসেন, মোঃ এনায়েত উল্লাহ, কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পুলিশ লাইন পুরুষ কেন্দ্রের পরিচালক অধ্যাপক মজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে স্থানীয়রা বলেন, নিজেদের এলাকায় সংসদ সদস্য প্রার্থী পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা কাজী দ্বীন মোহাম্মদের প্রার্থিতা নিয়ে আশাবাদ প্রকাশ করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

