তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগরীর আমীর এবং কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ দিনরাত ছুটে চলেছেন মানুষের দুয়ারে দুয়ারে। জনসাধারণের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন এবং বাস্তব সমস্যা বোঝার মাধ্যমে তিনি যেন গড়ে তুলছেন এক মানবিক ও বিশ্বাসভিত্তিক সেতুবন্ধন।
সম্প্রতি কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মনাগ্রামে এমনই এক হৃদয়স্পর্শী ঘটনার জন্ম দেন তিনি।
এলাকার একটি সুবিধাবঞ্চিত বাড়িতে বিশুদ্ধ পানির অভাব দূর করতে একটি সাবমার্চেবল পাম্প স্থাপনের উদ্যোগ নেন কুমিল্লা মহানগর জামায়াত। এর উদ্বোধনে উপস্থিত হন কাজী দ্বীন মোহাম্মদ। আর সেখানেই দেখা হয় আশি উর্ধ্ব এক প্রবীণ ব্যক্তির সঙ্গে—৮২ বছর বয়সী মোঃ সেলিম মিয়ার সাথে, যিনি লাঠির ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসেন অতিথির কাছে।
অতিথিকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি বৃদ্ধ সেলিম মিয়া। জড়িয়ে ধরেন কাজী দ্বীন মোহাম্মদকে, কুশল বিনিময় করেন, খোঁজ নেন তার আন্দোলন, সংগ্রাম আর ইসলামি রাজনীতির বর্তমান অবস্থা সম্পর্কে।
এ সময় কাজী দ্বীন মোহাম্মদ বৃদ্ধের লাঠির প্রতি আগ্রহ দেখিয়ে বলেন,
“আপনার এই লাঠিটা কী দিয়ে বানানো? আমি চাই আপনাকে একটা সুন্দর লাঠি উপহার দিতে।”
সেলিম মিয়া হাসিমুখে জবাব দেন,
“না না, এটা সেগুন কাঠের লাঠি, খুবই মজবুত!”
এই সংলাপেই ধরা পড়ে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ইসলামী আন্দোলনের প্রতি মমত্ববোধ আর আন্তরিকতা। বৃদ্ধ সেলিম মিয়া জামায়াতে ইসলামীকে ভালোবাসেন হৃদয়ের গভীর থেকে—এ কথা তার প্রতিটি বাক্যে, চোখে-মুখে প্রকাশ পায়।
কাজী দ্বীন মোহাম্মদের এমন কার্যক্রম প্রমাণ করে, তিনি শুধু রাজনৈতিক নেতা নন, বরং একজন সমাজসেবী, একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা অনুভব করতে পারেন। মানুষের পাশে থাকার এই আন্তরিক প্রচেষ্টাই তাঁকে দিন দিন জনগণের কাছে একজন প্রিয়মুখ হিসেবে গড়ে তুলছে।
মনাগ্রামের এই ঘটনা যেন পুরো কুমিল্লা-৬ আসনের প্রতিচ্ছবি। মাঠপর্যায়ে এভাবে কাজ করে যাওয়া একজন নেতার প্রতিটি কর্ম সাধারণ মানুষের মনে বিশ্বাস ও আস্থা তৈরি করছে, যা যেকোনো রাজনৈতিক নেতার জন্য অনুকরণীয়।

