সমতট ডেস্ক :
ভিপি নুরের ওপর হামলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্লকেডগণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় এ কর্মসূচি পালন করেন গণধিকার পরিষদের নেতাকর্মীরা । এ সময় নেতাকর্মীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।
যুব অধিকার পরিষদ বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক আবু কাওসার তাজ বলেন, নুরুল হক নুর ডাকসুর সাবেক ভিপি। তিনি জাতীয় নেতা । তাকে সবাই চিনে । তাকে চিনিও তাকে লাঠিপেটা করে আহত করা হয়েছে । আমরা এর বিচার চাই ।
কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের নেতা গিয়াস উদ্দিন বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলনের নেতা ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর । ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন নুরুল হক নুর । আওয়ামী ফ্যাসিবাদের সময় অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এখন আওয়ামী লীগ না থাকার পরেও তাকে যেভাবে আহত করা হয়েছে নতুন বাংলাদেশে একটা মেনে নেওয়া যায় না ।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, গণ অধিকার পরিষদের নেতারা ব্লকেড দেয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা ভোগান্তিতে পড়েছিল । আধা ঘণ্টা পর ব্লকেড উঠিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

