সমতট ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় এলজি পিস্তলসহ মো: আজিম (২৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত আজিম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের কাকৈরখোলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেন।
চৌদ্দগ্রাম থানার এস আই আরেফিন সালেহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় বৃহস্পতিবার বিকেলে কাকৈরখলা গ্রাম থেকে মো: আজিমকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে বসতঘরের উত্তর পাশের কক্ষের খাটের নীচ থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি) ও একটি রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আজিমকে আসামি করে থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

