তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ২৫ আগস্ট ২০২৫
কুমিল্লা মহানগরীর উদ্যোগে ইসলামিক এডুকেশন সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় রূপসী বাংলা কলেজ অডিটোরিয়ামে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক এডুকেশন সোসাইটি কুমিল্লার প্রধান উপদেষ্টা, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিবেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরের সভাপতি প্রফেসর আলি আহমদ,
অধ্যাপক মোহাম্মদ ইফতেখার আলম ভুঁইয়ার সভাপতিত্বে
অনুষ্ঠান ও সঞ্চালনা করেন ইসলামিক এডুকেশন সোসাইটি কুমিল্লার অনারারি ইন্সপেক্টর মোহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
তামিরুল উম্মাহ আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রাসেদুল হক, কুমিল্লা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাফিজ, দিদার মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান অর্চনা দেবনাথ,
ইসলামিক এডুকেশন সোসাইটির উপদেষ্টা কামরুজ্জামান সোহেল, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সুবরাতি শাহজাদী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান মজুমদার, রাজাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সদর দক্ষিণের সভাপতি ওয়ালি উল্লাহ হেলালি, হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম, ইসলামি এডুকেশন সোসাইটি প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন—
“আজ দেশে অনৈতিক শিক্ষা ব্যবস্থার কারণে একশ্রেণির শিক্ষিত লোকেরাই দুর্নীতি করছে। কেউ পাথর চুরি করছে, কেউ প্রাইভেট না পড়ালে নাম্বার কম দিচ্ছে, আবার কেউ ঠিকাদারির নামে রডের বদলে বাঁশ ব্যবহার করছে। এসবের মূল কারণ শিক্ষায় নৈতিকতার অভাব। যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা সংযোজন না করতে পারব, ততক্ষণ সমাজ ও জাতির পরিবর্তন সম্ভব নয়।”
বক্তারা শিক্ষা ব্যবস্থায় নৈতিক মূল্যবোধের সংযোজন, বৈষম্য দূরীকরণ এবং আগামী দিনে একটি বৈষম্যবিহীন সমাজ গঠনের আহ্বান জানান।
সভাটি ইসলামি শিক্ষার জন্য শিক্ষকদের এক মিলনমেলায় পরিণত হয়।

