তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ২৫ আগস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও দায়িত্বশীল সমাবেশ করছে। এরই অংশ হিসেবে সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কেন্দ্র কমিটির উদ্যোগে ভুটুয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর ও বিবিরবাজার কেন্দ্র পরিচালক জামাল হোসাইন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ডাঃ মাহফুজুর রহমান মজুমদার।
এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
বাজগড্ডা কেন্দ্র পরিচালক এটিএম সালাউদ্দিন আহমেদ মনির
জাকুনিপাড়া কেন্দ্র পরিচালক মানবিক ড্রাইভার মহিউদ্দিন রিপন
বালুতোফা কেন্দ্র পরিচালক আব্দুর রহমান ফারুক
বাখরাবাদ কেন্দ্র পরিচালক আলফু হাসান ও কাজী আলমগীর হায়দার
বারপারা কেন্দ্র পরিচালক কামাল হোসেন,
রগুপুর কেন্দ্র পরিচালক মোঃ জসিম উদ্দিন
ভুটুয়া কেন্দ্র পরিচালক ডাঃ মাহফুজুর রহমান ও শ্রমিক নেতা মাসুদ রানা
হরিপুর কেন্দ্র পরিচালক মোঃ নেছার উদ্দিন মজুমদার
দাউদেরখারা কেন্দ্র পরিচালক মোঃ জসিম উদ্দিন
রাজমঙ্গলপুর কেন্দ্র পরিচালক খন্দকার মোঃ মহিউদ্দিন
অরণ্যপুর কেন্দ্র পরিচালক আবুল বাসার বাবুল

