তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ২৫ আগস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে এ জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিবেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াত ইসলামি কুমিল্লা
মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ এবং ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল কাদের।

এছাড়াও আমরাতলি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, ৮ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আশিকুর রহমান, অর্থ সম্পাদক ডাঃ কামাল, রজ্জব আলী, আজ্জম মিয়া ও মাওলানা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
অন্যদিকে ৯ নং ওয়ার্ড থেকে সভাপতি ডাঃ সুলতান আহমদ, সদস্য সচিব মাওলানা আলমগীর হোসেন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম এবং ৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হাফিজুর রহমান হৃদয় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং স্থানীয় জনসাধারণের সাথে সরাসরি মতবিনিময় করেন।

