তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
১৫ আগস্ট (শুক্রবার) বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর দায়িত্বশীল বৈঠক মহানগরীর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগরীর সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মাস্টার সফিউল্লাহ, অফিস সম্পাদক মাইন উদ্দিন ফরায়েজি, পরিবহন ফেডারেশন সভাপতি মানবিক ড্রাইভার মহিউদ্দিন রিপন, মহানগরীর নির্বাহী সদস্যবৃন্দ এবং প্রত্যেক থানা সভাপতি ও সেক্রেটারি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সকল কাজ হবে নির্বাচনি ফরমেটে। প্রত্যেক কেন্দ্রভিত্তিক জনশক্তি সামিল করে ঐক্যবদ্ধ দুর্গে পরিণত করতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন নিয়ে গণজোয়ার সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ।”

