তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
১৫ আগস্ট (শুক্রবার) বিকাল ৪টায় কুমিল্লা মহানগরীর নিজ কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
তিনি বলেন একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য এপর্যন্ত নিজেদের শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে।
১৯ জুলাইয়ের জনসভা প্রমাণ করেছে—সাধারণ মানুষের মাঝে জামায়াতের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সদস্য সমাবেশে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম অভিযোগ করে রাজনৈতিক পেক্ষাপটে
বহুল তথ্য ভিত্তিক আলোচনা পেশ করেছেন
তিনি রাসুলুল্লাহ (সা.)-এর বিভিন্ন হাদিস বর্ণনা করে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সাহাবিদের অনুসরণ করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।”
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ এবং সঞ্চালনা করেন মহানগরীর জামায়াত সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন, মহানগরীর সহকারী সেক্রেটারি ও কুসিক ৬ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন ও মোহাম্মদ হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম এবং সহসভাপতি মাস্টার সফিউল্লা প্রমুখ

