তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা:
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন, কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট ২০২৫ (বুধবার) সন্ধ্যা ৭টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবহন শ্রমিকেরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য সকলকে নিবেদিত থাকতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম এবং জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল।

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি নং-২২২৩) কুমিল্লা মহানগরীর সভাপতি, মানবিক ড্রাইভার মহিদ্দিন আহমেদ রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোঃ নজরুল ইসলাম, এডভোকেট জিল্লুর রহমান সোহাগ, মোঃ মোশাররফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম শ্রমিকদের সাধারণ মানুষের সঙ্গে শালীন আচরণ বজায় রাখা, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের আহ্বান জানান। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজের কৌশল নিয়েও দিকনির্দেশনা প্রদান করেন।
মাওলানা মাহবুবুর রহমান বলেন, “দেশে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার জন্য শ্রমিক ও ছাত্র সংগঠনকে শক্তিশালী করতে হবে।”
বক্তারা শ্রমিকদের ঐক্য, ন্যায্য অধিকার আদায় ও সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। সমাবেশে কুমিল্লা মহানগরীর বিভিন্ন ইউনিট থেকে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবহন শ্রমিক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি মানবিক ড্রাইভার মহিউদ্দিনের নেতৃত্বে কুমিল্লা ৬ আসনের এমপি প্রর্থীকে ফুলের শুভেচ্ছা জানান।

