দীর্ঘদিন ধরে ফর্মহীন থাকা ঋষভ পান্ত অবশেষে নিজের চেনা রূপে ফিরলেন, ফিরেই যেন তাণ্ডব চালালেন! তার সেঞ্চুরিতে লখনউ সুপার জায়ান্টসকে এনে দিলেন পাহাড়সম ২২৭ রানের সংগ্রহ। তার ঝড়ো সেঞ্চুরি ছাপিয়ে বেঙ্গালুরু অধিনায়ক জিতেশ শর্মা হয়েছেন নায়ক। বিরাট কোহলির হাফ সেঞ্চুরির পর ক্যাপ্টেন্স নকে জিতে গেছে তারা। ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে পাঞ্জাব কিংসের সঙ্গে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করলো বেঙ্গালুরু। এদিন অবশ্য কিং কোহলি ৫৪ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছেন।
কোহলি আবারও দেখিয়ে দিলেন কেন তিনি শুধুমাত্র একজন ব্যাটার নন, বরং ক্রিকেট নামক খেলাটার রেকর্ড ভাঙা গড়ার নায়ক। গতকাল লখনউর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে যখন বিরাট কোহলি ব্যাট হাতে নামলেন, তখন হয়তো কেউ ভাবতেও পারেননি যে ইতিহাস অপেক্ষা করছে আর মাত্র কয়েক ওভার দূরে।
লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে, মাত্র ৩০ বলে ৫৪ রানের ধুন্ধুমার ইনিংস খেলে তিনি যা করলেন, তা এখনও অবধি বিশ্বের কোনও ব্যাটার করতে পারেননি। একটি দলের হয়েই টি-টোয়েন্টিতে ৯০০০ রান! তিনি এই সব রান আরসিবির হয়েই করেছেন। ২০০৮ সাল থেকে টানা এই দলের হয়ে খেলে আসা কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে এক দলের হয়ে ৯০০০ রান করা বিশ্বের প্রথম ও একমাত্র ব্যাটসম্যান।
এই ম্যাচে রান করার পাশাপাশি বিরাট কোহলি ২০২৫ আইপিএল মৌসুমে নিজের ৬০০ রান পূর্ণ করেন। এটি তাঁর পঞ্চম মৌসুম যেখানে তিনি ৬০০ বা তার বেশি রান করলেন। যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। এই কৃতিত্বে তিনি আরও এক নজির গড়লেন।
এছাড়া, এই ইনিংসের মাধ্যমে কোহলির আইপিএল অর্ধশতরানের সংখ্যা দাঁড়াল ৬৩ তে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এতদিন পর্যন্ত তিনি ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। এছাড়া চলতি আইপিএলে কোহলি এখন পর্যন্ত ৮ বার পঞ্চাশের বেশি রান করেছেন, যা এই মৌসুন্ব কোনও ব্যাটসম্যানের পক্ষে সর্বাধিক।
কোহলি যে রেকর্ড গড়লেন-
আইপিএলে এক দলের হয়ে ৯০০০ রান – শুধুমাত্র কোহলির নাম
এক মরশুমে ৫ বার ৬০০+ রান – সর্বোচ্চ
আইপিএলে সর্বাধিক ৫০+ রান (৮ বার) – চলতি মরশুমে
আইপিএলে সর্বাধিক হাফ-সেঞ্চুরি (৬৩টি) – ইতিহাসে সবার ওপরে
আইপিএল

