সমতট ডেক্স : যেকোনো দম্পতির সন্তান না হওয়ার ক্ষেত্রে শুধু নারীকেই দায়ী করা হয়। অথচ সেখানে পুরুষেরও সীমাবদ্ধতা থাকতে পারে। তাই সন্তান উৎপাদনের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়কেই কিছু নিয়মের মধ্যে চলতে হবে। বিশেষ করে পুষ্টিকর ও পরিমিত খ্যাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। সময় মতো সংসার জীবনে প্রবেশ করতে হবে। সর্বোপরি লম্বা সময় ধরে সন্তান না হলে বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। তবে এক্ষেত্রে বিলম্ব করা কোনোভাবেই উচিত নয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুমিল্লার গোমতী হাসপাতাল মিলানায়তনে নিঃসন্তান দম্পতির চিকিৎসা পদ্ধতি বিষয়ক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশের প্রথম টেস্টটিউব বেবির জনক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ প্রফেসর ডা. পারভীন ফাতেমা। গোমতি হাসপাতালের প্রধান নির্বাহী পরিচালক ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী, গোমতী হাসপাতালের কো-অর্ডিনেটর ডা. ইরফান আলম মিশু, মার্কেটিং চিফ শাহরিয়ার, হাসপাতালের কর্মকর্তা নুর উদ্দীন। সেমিনারে চিকিৎসক, রোগী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | বৃহস্পতিবার | বসন্তকাল

