নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিদার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) স্কুল আঙ্গিনায় এ আয়োজন করা হয়। এসো স্মৃতির অঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে এ স্লোগানে ১৯৮৪-২০২৪ মোট ৪১টি ব্যাচের প্রায় ৭০০ শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশ নেন।
প্রথমবারের মতো এ অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে উঠেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। সোনালী শৈশবের স্মৃতিতে ফিরে যান তারা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গানে-আড্ডায়-স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে দিদার মডেল বিদ্যালয় বিদ্যালয় প্রাঙ্গন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।
সভাপতিত্ব করেন দিদার স্কুলের ১৯৮৪ ব্যাচের ছাত্র পূনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক অর্থনীতি অধ্যাপক মো.তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষক আব্দুর রাজ্জাক বিএসসি, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অর্চনা দেবনাথ সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃদ।
বক্তব্য রাখেন পূনর্মিলনী কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব তোফায়েল আহম্মেদ,
কুমিল্লা পাঠশালা কলেজ অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম,মোহাম্মদ আলী, ইমাম হোসেন, আবু ইউসুফ (সুমন), আক্তার হোসেন, এহসানুল বারী, নূরে আলম, মো. রেজাউল করিম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইমাম হোসেন ভূঁইয়া, ব্যাংকার আকবর হোসেন, মামুন, মোঃ শাহাদাত হোসেন, জাহেরুল ইসলাম, আরিফুর রহমান টুকু, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, জিএম হাবিব, রিমন, মো,উল্লাহ হৃদয় প্রমুখ।
ম্যগাজিনের মোড়ক উন্মোচন, চা ও নাস্তা আপ্যায়ন, ফটোশেসন ও আড্ডা। দুপুরে লাঞ্চ এর পর স্মৃতিচারণ, রাফল ড্র, নৃত্য পরিবেশ না, প্রাক্তন ছাত্র ছাত্রী দের গান ও কবিতা এবং ব্যান্ড সংগীত। ৫ টায় সভাপতির বিদায়ী বক্তব্যে আগামীতে মিল হওয়ার আশ্বাস এর মধ্য দিয়ে অনুষ্ঠানের করুন সমাপ্তি হয়।

