জসীম চৌধুরী।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের শ্রমিকদের বেতন বৃদ্ধি, বোনাস ও সার্বিক সুযোগ সুবিধার দাবিতে সিটি কর্পোরেশনের ভিতর বিক্ষোভ ও অবস্থান নেয় শ্রমিকরা।
গতকাল ২ অক্টোবর দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসনিক কর্মকর্তার রুমের সামনে বিক্ষোভ ও অবস্থান নেয় সিটি করপোরেশনের সাধারণ শ্রমিকরা।
সরেজমিনে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন শ্রমিকদের বেতন বৃদ্ধি করছে না। ঈদ বোনাস দিচ্ছে ১শ টাকা৷ শ্রমিকদেরকে কোন ছুটি দেওয়া হয় না। তাই তারা বিভিন্ন দাবি নিয়ে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তার রুমের সামনে অবরুদ্ধ করে বিক্ষোভ করে।
শ্রমিকদের দাবি গুলো হচ্ছে, কাউন্সিলরদের অপসারণে কোন শ্রমিককে যেন বাতিল করা না হয়, বেতন বৃদ্ধি করে ১৬,৫০০ টাকা করতে হবে। বৎসরে তিনটি উৎসব বোনাস দিতে হবে। কোন শ্রমিক কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলে ৫ লাখ টাকা ক্ষতি পূরণ দিতে হবে। শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সকল এমআর শ্রমিকদের বেতন একই ধরনে হতে হবে। মহিলা শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে তাদের চিকিৎসা করতে হবে।
এক পর্যায় আন্দোলনকারীরা উত্তপ্ত হয়ে নির্বাহীর অফিস অবরুদ্ধ করলে পুলিশ এসে কিছুটা শান্ত করে। এসময় নির্বাহী তাদেরকে আশ্বাস দেয় যে প্রশাসকের সাথে কথা বলে তাদের যুক্তিক দাবি গুলো মানা হবে। পডে সেখানে আসেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। তিনি এতে তাদের দাবি মানার বিষয়ে আশ্বস্ত করেন।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি | শুক্রবার | বসন্তকাল

