জসিম চৌধুরী।।
কুমিল্লায় অমুসলিম ধর্মাবলম্বী শিক্ষকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষা (সাংগঠনিক) কুমিল্লা মহানগর।
গতকাল ( ২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় নগরীর একটি কনভেনশন হলে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অমুসলিম ধর্মাবলম্বী শিক্ষকদের বক্তব্য বক্তারা একটি কথাই বুঝাতে চেয়েছেন,
সংখ্যা লঘু, হিন্দু মুসলিম বলতে কিছু নয়।সবার উপর মানুষ সত্য তার উপর কেউ নয়।
আলহাজ্ব নূর মিয়া কলেজের,সহকারী শিক্ষক, মু.নূরে আলম খন্দকারের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সেক্রেটারি কুমিল্লা মহানগরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর, একে এম এমদাদুল হক মামুন। সভাপতি হিসাবে বক্তব্য রাখেন, মহানগর মজলিসে শূরা সদস্য ও আমীর, শিক্ষক থানা, কুমিল্লা মহানগরীর, অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা, প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক। আরো বক্তব্য রাখেন, আ.হাই শরিফ, মাসুদ মজুমদার, জাহাঙ্গীর আলম,অধ্যাপক খোর্শেদ আলম,মু.মুহিদুল ইসলাম, অধ্যাপক মু.সহিদুল ইসলাম।
অমুসলিম ধর্মাবলম্বী শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন গৌরাঙ্গ চন্দ্র দাস, সাবেক অধ্যাক্ষ আবদুল মতিন খসরু মহিলা কলেজ, বি পাড়া, গৌরাঙ্গ চন্দ্র দাস।সহকারী শিক্ষক, কুমিল্লা হাই স্কুল, উত্তম কান্তি দাস। কুমিল্লা বিশ্ব্ব্ববিদ্যালয়ের ছাত্রসহ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন,সুন্নাহ মোতাবেক একটা আদর্শ দল যার কাছে সকল ধর্মের মানুষের সমান অধিকার।বক্তারা উল্লেখ করে বলেন,জামায়াতে ইসলামের কাছে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কোন শব্দ নেই সবার একটাই পরিচয় বাংলাদেশী।বাংলাদেশে জামায়াতে ইসলামীই একমাত্র দল যাদের কাছে অমুসলিমরা শতভাগ নিরাপদ।

