ক্যালেন্ডার
    March 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি | রবিবার | বসন্তকাল

    গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার র‌্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া ৬০টি বিভিন্ন মডেলের আগ্নেয়াস্ত্র ও চার হাজার রাউন্ড গুলি সেনাবাহিনী র‌্যাবের কাছে হস্তান্তর করেছে।

    সোমবার সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে এই হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নরসিংদী সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব র‌্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।

    সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে,

    যাত্রাবাড়িস্থ র‌্যাব-১০ এর কার্যালয় থেকে লুটের সময় সেনাবাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে ১৭টি নাইন এমএম পিকে, ৬টি এসএমজি, ১৬টি শটগানসহ ৬০টি আগ্নেয়াস্ত্র এবং চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ এগুলো র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এই অনুষ্ঠানে ক্যাপ্টেন মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিবুল আলম রকিব, ক্যাপ্টেন আব্দুল্লাহ হিল তাহমিদ, এবং নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলমসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

    Share.
    Leave A Reply