নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপে চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামুন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার রাতে ঢাকার গাজীপুরের টঙ্গী পূর্ব আশা ইউনিক প্লাজার হোসেন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী মামুন সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মান্দারতলী গ্রামের সান্তা মিয়ার বাড়ির মহসিন মাঝির ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ২ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশু নিজেদের ফসলি জমিতে ছাগল চড়াতে গেলে প্রতিবেশী মামুন তাকে চকলেটের লোভ দেখায়। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় অজ্ঞাত এক নারীর কথার আওয়াজ শুনতে পেয়ে মামুন চলে যায়। যাওয়ার আগে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে পাঁচ টাকা দেয়।
পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে বলে দেয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। র্যাব জানায়, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সুধারাম থানার ওসি জায়েদুল হক রনি জানান, আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

