তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা মহানগরীর ১৬ নং ওয়ার্ডের সংরাইশ পূর্ব পাড়া নিবাসী, ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মী ও চকবাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী জনাব মফিজুল ইসলাম (৬৫) আজ মঙ্গলবার সকালে ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কুমিল্লার স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। আজ ২ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ মাগরিব সংরাইশ পূর্ব পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবনের একটি দীর্ঘ সময়—প্রায় বারো বছর—তিনি প্রবাসে কাটিয়েছেন। দেশে ফিরে চকবাজার এলাকায় মুদি মালের ব্যবসা শুরু করেন এবং সততা ও নিষ্ঠার সাথে মৃত্যুর আগ পর্যন্ত ব্যবসা পরিচালনা করে এসেছেন।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাআলা তার সকল নেক আমল কবুল করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

